জুয়ার টাকা জোগাতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

জুয়ার টাকা জোগাতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

জুয়ার টাকা জোগাতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা: পুলিশ

গত বুধবার মাদারীপুরের শিবচরে ফজিলাতুন্নেছা নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলা তদন্ত করে পুলিশ জানতে পারে জুয়ার টাকা জোগাড় করতে সোহাগ হাওলাদার (২৮) নামের এক যুবক ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে ওই যুবককে গ্রেফতার করে জেলা পুলিশ।